টিউটর নির্দেশিকা ও নিয়মাবলী

সঠিক ও নিয়মতান্ত্রিক উপায়ে দ্রুত টিউশন পেতে নিচের প্রতিটি নিয়ম সতর্কতার সাথে দেখে নিন।

১. প্রোফাইল ভেরিফিকেশন (বাধ্যতামূলক)
  • প্রথমেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া আপনি কোনো টিউশনে আবেদন করতে পারবেন না।
🔒 ভেরিফাইড প্রোফাইলগুলো অভিভাবকের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়!
এখানে ক্লিক করে প্রোফাইল ভেরিফাই করুন
২. টিউশনে আবেদন করার সঠিক নিয়ম
  • প্রথমে ওয়েবসাইট বা অ্যাপের থ্রি-লাইন মেনু (☰) অপশনে ক্লিক করে 'জব বোর্ড'-এ যান এবং আপনার নিজ জেলার টিউশনগুলো দেখে নিন।
  • আবেদন করার পূর্বে টিউশনটির লোকেশন, বিষয় , বেতন ইত্যাদি আপনার জন্য সুবিধাজনক কি না তা ভালোভাবে দেখে নিন।
🚨 পয়েন্ট জরিমানা সতর্কতা: লোকেশন বা অন্যান্য বিষয় না দেখে আবেদন করার পর সিলেক্ট করার সময়ে পড়াতে অসম্মতি প্রকাশ করলে, তবে আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি ৪ পয়েন্ট কেটে নেওয়া হবে। অনুগ্রহ করে সকল কিছু দেখে আপনার সুবিধামত হলে তবেই আবেদন করুন।
৩. টিউটর সিলেকশন প্রসেস
  • টিউশনটি পোস্ট হওয়ার পর সর্বোচ্চ ১ কর্মদিবসের মধ্যে টিউটর সিলেক্ট করা হয়।
  • টিউটর সিলেক্ট করার ক্ষেত্রে দুটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়—একটি হলো প্রথম দিকে আবেদন এবং অন্যটি হলো অ্যাকাউন্টে থাকা পয়েন্টের পরিমাণ। এই দুটি বিষয়ের মধ্যে যেকোনো একটি ফলো করে আপনিও সহজেই টিউশন পেতে পারেন।
  • আপনার টিউশনটি যদি খুবই প্রয়োজনীয় (Urgent) হয়, তবে পয়েন্ট রিচার্জ করে আবেদন করুন।
💡 যার পয়েন্ট যত বেশি তার সিলেকশন হওয়ার সম্ভাবনা ততবেশি:
পয়েন্ট কিনতে এখানে ক্লিক করুন
৪. শর্টলিস্ট (Shortlist) সংক্রান্ত নিয়ম
  • কোনো টিউশনে একাধিক উপযুক্ত শিক্ষক থাকলে একজনকে মূল সিলেকশনে রাখা হয় এবং বাকি উপযুক্ত শিক্ষকদের শর্টলিস্টে রাখা হয়।
  • সিলেক্ট হওয়া টিউটর কোনো কারণে বাদ পড়লে বা টিউশন ক্যান্সেল করলে, শর্টলিস্টে থাকা পরবর্তী টিউটরকে সেই টিউশনে সিলেক্ট করা হয়।
৫. আবেদন বাতিল (Cancel) হওয়া নিয়ে রুল
  • আপনি সংশ্লিষ্ট টিউশনটির জন্য উপযুক্ত বা যোগ্য না হলে আপনার আবেদনটি ক্যানসেল করা হবে।
  • অনেক দেরিতে আবেদন করা অথবা পয়েন্ট কম থাকার জন্যও আপনার আবেদনটি বাতিল হতে পারে।
ক্যান্সেল হলে হতাশ না হয়ে নিয়মিত আবেদন করুন অথবা পয়েন্ট রিচার্জ করুন । আমরা প্রত্যেক টিউটরকে অন্তত একটি করে টিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি।
৬. মিডিয়া ফি সংক্রান্ত রুল ও রিওয়ার্ড বোনাস
  • আমাদের সকল টিউশনের মিডিয়া ফি ৫৬%। অর্থাৎ, আপনি কোনো টিউশনে সিলেক্ট হলে শুধুমাত্র একবার প্রথম মাসের বেতন থেকে ৫৬% ফি প্রদান করতে হবে।
  • কনফার্ম হওয়ার পর ফি পরিশোধ করার সময় অনুযায়ী আপনি নিচের আকর্ষণীয় পয়েন্ট ও মোবাইল রিচার্জগুলো পেতে পারেন:
পরিশোধের সময়কাল বোনাস পয়েন্ট মোবাইল রিচার্জ
১ - ১০ দিনের মধ্যে (রিকমেন্ড) ১০ পয়েন্ট ৩০ টাকা
১০ - ১৫ দিনের মধ্যে ৭ পয়েন্ট ২০ টাকা
১৫ - ২০ দিনের মধ্যে ৫ পয়েন্ট ১৫ টাকা
৩০ দিন পর ২ পয়েন্ট ০ টাকা
📌 একাধিক টিউশন পাওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি থাকে ৭ থেকে ১০ দিনের মধ্যে ফি পরিশোধ করলে । তাই আমরা এই সময়টাকে বিশেষভাবে রিকমেন্ড করি।
৭. সিলেক্ট হলে টিউটরদের অবশ্যকরণীয় দায়িত্বসমূহ
  • অভিভাবকের নাম্বার পাওয়া মাত্রই সরাসরি কল করে সুন্দরভাবে কথা বলে নিতে হবে।
  • অভিভাবকের সাথে কথা বলা সম্পন্ন করে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আমাদের আপডেট জানাতে হবে এবং টিউশনটি নিশ্চিত করতে হবে।
  • অভিভাবক ব্যস্ত থাকলে বা ফোন রিসিভ না করলে কিংবা পরে জানাবেন বললে—পরবর্তীতে নিজ দায়িত্বে যথাসময়ে পুনরায় কল করে কথা বলে আমাদেরকে আপডেট জানাতে হবে ।
⚠️ আপডেট না দেওয়া ও অবহেলার জরিমানাসমূহ:
  • নাম্বার পাওয়ার পর যথাসময়ে আপডেট না দিলে টিউশনটি বাতিল হিসেবে গণ্য হবে এবং অন্য একজন টিউটরকে সিলেক্ট করা হবে।
  • ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে কনফার্ম হওয়া টিউশন বাতিল করলে অ্যাকাউন্ট থেকে ২০ পয়েন্ট বা তার বেশি কাটা হবে এবং অন্যান্য কারণে বাতিল হলে ১০ পয়েন্ট কাটা হবে
৮. সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
দ্রুত টিউশন পেতে জব বোর্ডে নতুন টিউশন আসার সাথে সাথেই আবেদন করুন। অথবা আপনার অ্যাকাউন্টে বেশি পয়েন্ট রাখুন, এতে আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
আপনার ড্যাশবোর্ডে দেখুন 'TUTOR POINTS SHOP' নামে সেকশন আছে সেখান থেকে আপনার পছন্দের প্যাকেজটি যত ইচ্ছা তত বার কিনুন।
আপনি যদি একাধিক টিউশন পেতে চান তাহলে আপনাকে দ্রুত সময় অর্থ্যাৎ আমাদের রিকমেন্ড সময় (১-১০) দিনের মধ্যে ফি পরিশোধ করতে হবে ।
অভিভাবক অনেক সময় ব্যস্ত থাকেন তাই একবার ফোন না ধরলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় কল করুন অথবা পরে কল করুন । তারপরও না পেলে আমাদের সাপোর্ট টিম অর্থ্যাৎ Whatsapp কে মেসেজ করে আপডেট জানিয়ে দিন, যাতে আপনার কোনো পয়েন্ট জরিমানা না হয়।
কোন টিউশন ক্যান্সেল হলে আমারা অভিভাবকে কল করে বিস্তারিত শুনি টিউশন টি কেন ক্যান্সেল হয়েছে । টিউটর যদি ফি ফাঁকি দেওয়া বা অসৎ উদ্দেশ্যে ক্যান্সেল করেন তাহলে আমরা টিউটরের একাউন্ট টি স্থায়ীভাবে বন্ধ বা ভেরিফিকেশন ব্যাজ বাতিল করি । যদি কোন যৌক্তিক কারণে টিউশন টি একমাস হওয়ার আগেই ক্যান্সেল হয় তাহলে আমরা টিউটর কে অন্য আরেকটি টিউশন সরাসরি দিয়ে দেই ।
আপনার মিডিয়া ফি বকেয়া থাকলে ড্যাশবোর্ডে একটি রিমাইন্ডার দেখাবে সেখানে "Pay Now" বাটন থেকে ক্লিক করে ফি পরিশোধ করতে পারবেন অথবা পেমেন্ট বাকী সেকশনে ক্লিক করলে সেখানে যে পপ আপ আসবে সেখান থেকেও Pay Now বাটনে ক্লিক করে ফি পরিশোধ করতে পারবেন ।
আপনি নির্দিষ্ট সময়ে ফি পরিশোধ করে ফ্রী বোনাস পয়েন্ট পেতে পারেন তাছাড়াও সিলেক্ট হলে আপনার ফটো কার্ড টি ফেসবুকে শেয়ার করে বা আমাদের গ্রুপে রিভিউ দেওয়ার মাধ্যমেও ফ্রীতে পয়েন্ট পেতে পারেন ।