Tutorlanebd - প্রাইভেসি পলিসি এবং শর্তাবলি (Privacy Policy & Disclaimer)

Tutorlanebd-এ আপনাকে স্বাগতম। আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করার পূর্বে নিচের নীতি ও শর্তাবলি (Privacy Policy and Disclaimer) মনোযোগ দিয়ে পড়ার জন্য অনুরোধ করা হলো। আমাদের সার্ভিস ব্যবহার করার অর্থ হলো আপনি নিচের সকল শর্তাবলির সাথে সম্পূর্ণ একমত পোষণ করছেন।

১. আমাদের মূল ভূমিকা (Our Role)

Tutorlanebd সম্পূর্ণভাবে একটি "টিউটর ম্যাচিং প্ল্যাটফর্ম"। আমাদের প্রধান কাজ হলো অভিভাবকদের কাছ থেকে টিউশনের রিকোয়েস্ট গ্রহণ করা, সেটি আমাদের প্ল্যাটফর্মে পোস্ট করা এবং আগ্রহী টিউটরের সাথে অভিভাবকের যোগাযোগ (Connect) করিয়ে দেওয়া। এর বাইরে আমাদের আর কোনো সম্পৃক্ততা নেই।

২. ব্যক্তিগত পরিচয়ের অভাব (No Personal Acquaintance)

আমরা ব্যক্তিগতভাবে কোনো অভিভাবক বা কোনো টিউটরকে চিনি না। আমরা কেবল অনলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সংযোগকারী মাধ্যম হিসেবে কাজ করি। তাই কোনো টিউটর বা অভিভাবকের ব্যক্তিগত চরিত্র সম্পর্কে আমরা অবগত নই। আমরা শুধুই ম্যাচিং প্লাটফর্ম ।

৩. নিরাপত্তা ও যাচাইকরণ (Security & Verification)

টিউটর এবং অভিভাবক উভয়ের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব তাদের নিজেদের।

  • অভিভাবকদের প্রতি: টিউশন শুরু করার পূর্বে অবশ্যই টিউটরের জাতীয় পরিচয়পত্র (NID), স্টুডেন্ট আইডি কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিজ দায়িত্বে যাচাই করে নিবেন।
  • টিউটরদের প্রতি: যেকোনো নতুন ঠিকানায় টিউশন শুরু করার আগে অভিভাবকের পরিচয়, ঠিকানা এবং নিজের নিরাপত্তার বিষয়টি নিজ দায়িত্বে নিশ্চিত হয়ে নিবেন। প্রয়োজনে প্রথম দিন আপনার সাথে বন্ধু বা পরিচিত এমন কাউকে রাখুন ।
নিরাপত্তাজনিত কোনো গাফিলতির জন্য Tutorlanebd কোনোভাবেই দায়ী থাকবে না। আমরা শুধুই টিউটর ম্যাচিং প্লাটফর্ম ।

৪. আর্থিক লেনদেন ও দায়মুক্তি (Financial Disclaimer)

বেতন বকেয়া থাকা, অগ্রিম লেনদেন বা যাতায়াত ভাড়া সংক্রান্ত কোনো আর্থিক বিষয়ে Tutorlanebd-অবগত নয় । আমাদের কে টিউটর রিকুয়েস্ট এর সময় যত টাকা মাসিক বেতন বলে আমরা তা টিউটর কে জানিয়ে দেই । টিউটর এবং অভিভাবক সম্পূর্ণ নিজেদের বোঝাপড়ার মাধ্যমে আর্থিক বিষয়গুলো মীমাংসা করবেন। আর্থিক কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে আমাদের প্ল্যাটফর্ম দায়ী থাকবে না।

৫. আইনি দায়মুক্তি (No Legal Liability)

যেহেতু আমরা কেবল একটি থার্ড-পার্টি কানেক্টিং প্ল্যাটফর্ম, তাই টিউটর এবং অভিভাবকের মধ্যে কোনো প্রকার মতবিরোধ, দুর্ঘটনা, প্রতারণা, অসদাচরণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে Tutorlanebd, এর কোনো স্বত্বাধিকারী (Owner) বা অ্যাডমিনকে আইনিভাবে দায়ী করা যাবে না। দিনশেষে আমরা শুধুই টিউটর ম্যাচিং প্লাটফর্ম। এখানে আমরা কাউকেই ব্যাক্তিগতভাবে চিনি না । আমাদের প্ল্যাটফর্মের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ বা আইনি ব্যবস্থা (Legal Action) সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

৬. তথ্য সংগ্রহ ও গোপনীয়তা (Data Privacy)

টিউশন ম্যাচিং প্রক্রিয়ার সুবিধার্থে আমরা টিউটর এবং অভিভাবকদের নাম, ফোন নম্বর, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার মতো সাধারণ কিছু তথ্য সংগ্রহ করে থাকি। আমরা এই তথ্যগুলো শুধুমাত্র টিউশন ম্যাচিংয়ের কাজেই ব্যবহার করি । তবে অভিভাবক বা টিউটরের সাথে ম্যাচিংয়ের প্রয়োজনে একে অপরের সাথে তথ্য শেয়ার করা হতে পারে।

৭. মিডিয়া ফি সংক্রান্ত (Media Fee Policy)

টিউটরলেন বিডি প্ল্যাটফর্ম টি চালাতে ওয়েবসাইট খরচ,সার্ভার খরচ,লোকবল খরচ,বিজ্ঞাপন খরচ সহ বিভিন্ন খাতে খারচ হয়ে থাকে । তাই প্রতি টিউশনে সিলেক্টেড টিউটর দের কাছ থেকে শুধুমাত্র প্রথম মাসের বেতন থেকে ৪০-৬০ শতাংশ টাকা আমাদের কে প্রদান করতে হয়। স্বচ্ছতার জন্য আমরা প্রতিটি টিউশনে টাকার পরিমান অর্থাৎ কোন খাতে কত খরচ হয়েছে তা উল্লেখ করি। তবে মিডিয়া ফি কেবল টিউটরের ক্ষেত্রে প্রযোজ্য অভিভাবকের জন্য এটি সম্পূর্ণ ফ্রি।

৮. স্বায়ী অফিস সংক্রান্ত (Physically Office)

টিউটরলেন বিডি মূলত অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম । আমাদের সকল কার্যক্রম অনলাইনেই পরিচালিত হয় তাই আমাদের বাস্তবে স্থায়ী অফিসের প্রয়োজন পরে না । আমরা সারা বাংলাদেশে ৬৪ জেলায় অভিভাবকের কাছে সঠিক ও দক্ষমানের শিক্ষক যেন ঘরে বসে অনলাইনের মাধ্যমেই খুঁজে নিতে পারে সেই লক্ষে কাজ করছি। আমাদের উদ্দেশ্য শিক্ষার আলো কে সকল জায়গায় ছড়িয়ে দেওয়া এবং দক্ষ শিক্ষার্থী গড়ে তুলা ।

চূড়ান্ত ঘোষণা: Tutorlanebd কোনো নিয়োগকারী প্রতিষ্ঠান নয়। আমরা শুধু অভিভাবক ও শিক্ষকের মধ্যে অনলাইন যোগাযোগের মাধ্যম। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে, এখানে উল্লেখিত যেকোনো ঝুঁকি বা পরিণতির জন্য আপনি নিজেই সম্পূর্ণ দায়ী থাকবেন এবং Tutorlanebd-কে সর্বপ্রকার আইনি ও নৈতিক দায় থেকে মুক্ত রাখবেন।