Tutor Lane BD ব্যবহার
একাউন্ট খুললে বা সাইট ব্যবহার করলে আপনি এই শর্তে রাজি হচ্ছেন। Tutor Lane BD অভিভাবক ও টিউটরের মধ্যে সংযোগ করে দেয়; আমরা টিউটরের নিয়োগকর্তা নই এবং কোনো টিউশন, বেতন বা ফলের নিশ্চয়তা দিই না।
আপনার একাউন্ট
- একজনের একটি একাউন্ট। তথ্য সত্য হতে হবে; ভুয়া নাম, কাগজ বা ফল দিলে একাউন্ট স্থায়ীভাবে বন্ধ হবে।
- পাসওয়ার্ড গোপন রাখুন। একাউন্টে যা হয় তার দায় আপনার।
মিডিয়া ফি
- কোনো টিউশনে কনফার্ম হলে প্রথম মাসের বেতনের নির্দিষ্ট অংশ মিডিয়া ফি: ব্যাজ ছাড়া ৬০%, সবুজ ব্যাজে ৬০%, নীলে ৫৯%, গোল্ডে ৫৭%।
- অভিভাবকের নম্বর পেতে ৪৮ ঘণ্টার মধ্যে বেতনের ২০% দিতে হবে; বাকিটা ৩০ দিনের মধ্যে, সাথে ৭ দিন অতিরিক্ত সময়।
- ফি বকেয়া থাকলে নতুন আবেদন বন্ধ থাকে।
- মিডিয়া ফি এড়াতে সরাসরি অভিভাবকের সাথে যোগাযোগ নিষেধ; করলে একাউন্ট বন্ধ হবে।
ব্যাজ ও ওয়ালেট
- ব্যাজ (সবুজ ৳১৪৯, নীল ৳২৯৯, গোল্ড ৳৪৯৯) আজীবনের, কাগজ যাচাইয়ের পর চালু হয়। যাচাই অনুমোদিত না হলে ব্যাজের টাকা ওয়ালেটে ফেরত দেওয়া যায়।
- ব্যাজ আপগ্রেড করতে শুধু দামের পার্থক্য দিতে হয়।
- ওয়ালেটের টাকা Tutor Lane BD-তে ফি, ব্যাজ ও SMS অ্যালার্টে ব্যবহার করা যায়। নগদ তোলা যায় না।
- আমন্ত্রিত বন্ধুর ব্যাজ যাচাই হলে রেফারেল পুরস্কার যোগ হয়। ভুয়া বা নিজেকে রেফার করলে বাতিল হতে পারে।
আচরণ
হয়রানি, অশালীন ভাষা, অন্যের গোপন তথ্য প্রকাশ বা যেকোনো বেআইনি কাজ নিষিদ্ধ। শর্ত ভাঙলে একাউন্ট স্থগিত বা বন্ধ করা হতে পারে।
পরিবর্তন ও আইন
আমরা শর্ত হালনাগাদ করতে পারি; নতুন সংস্করণ নিচের তারিখ থেকে প্রযোজ্য। এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী চলবে। যোগাযোগ: 01924622190, info.tutorlanebd@yahoo.com।